Monday , 26 February 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে আরডিআরএস কোর ক¤িপ্রহেনসিভ প্রোগ্রামের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রæয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রোগ্রামের জেলা সুপারভাইজার সুমিত্র কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ ঈসা, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি কমল চন্দ্র দাস প্রমুখ। কর্মশালায় বক্তারা আরডিআরএস কোর ক¤িপ্রহেনসিভ প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য নিজ নিজ দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় অত্র প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আলমগীর হোসেন, আইসিভিজিডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিদ্যুৎ কুমার সরকার, উক্ত প্রোগ্রামের বিরামপুর উপজেলার প্রতিনিধি সুজা মিয়া, ঘোড়াঘাট উপজেলার প্রতিনিধি জাহাঙ্গীর কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মটরসাইকেল চোরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত‍্যা

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে দেশের প্রথম ভূমি কর্পোরেট সেবা চালু সেবা গ্রহীতাদের ভোগান্তি লাগবে এক কক্ষেই সব কর্মকর্তা দ্রুতই সেবা পাবে গ্রহীতারা

তেঁতুলিয়ায় আবারও ঘন কুয়াশা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দিন ধরে

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা- এমপি গোপাল

হত্যা মামলার ৩ আসামীকে পীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্্যাব

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে মেডিকেল টিম

বীরগঞ্জে সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বোচাগঞ্জের শিক্ষার্থী জাতীয় দৌড় প্রতিযোগীতায় প্রথম