Saturday , 24 February 2024 | [bangla_date]

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

দিনাজপুর প্রতিনিধি \
ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রমে দিনাজপুরের খানসামায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন-ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনুল হক।
এর আগে বৃহস্পতিবার টিসিবির সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা গোপনে পণ্য উত্তোলন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি অনিয়মের সত্যতা পান।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউপির টিসিবি সুবিধার আওতায় রয়েছেন ৩ হাজার ৫০০জন। এরা প্রত্যেক ৪৭০টাকার বিনিময়ে প্রতি মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারেন। তবে পরিচিত পরিবারের কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের না জানিয়ে নিজের খেয়ালখুশি মতো করে টিসিবির পণ্য উত্তোলন করেন।

এ বিষয়ে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, অফিস প্রধান হিসেবে কারণ দর্শানোর চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত জবাব প্রদান করবো। অনিয়মের বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ইউএনও মহোদয় ডেকেছেন এতটুকুই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদের সংলাপ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ওয়ার্কস পার্টির বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাণীশংকৈলে মসজিদে মসজিদে দোয়া

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের বরখাস্তকৃত এস,আই সহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কৃষি দপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরে অন্য জেলার দুটি কম্বাইন হারভেষ্টার গাড়ী আটক

জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণের লক্ষ্যে নীতি-নির্ধারকদের কর্মশালা