Wednesday , 28 February 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে শুন্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ২ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস প্রতিদ্বন্দী ২ জন প্রার্থীর প্রতীক সহ তালিকা প্রকাশ করে। নির্বাচনে ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এস,এম,এ মঈন ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে এস,এম,এ মঈনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পরলে তিনি উচ্চ আদালতের স্বরনাপন্ন হন। পরে উচ্চ আদালত থেকে তার মনোনয়ন বৈধ বলে আদেশের পর ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস তাকে প্রতীক বরাদ্দ দেয়। এ অবস্থায় এস,এম,এ মঈন (মটরসাইকেল) প্রতীক ও আব্দুল মজিদ আপেল (আনারস) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। উল্লেখিত ২ জনকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রচার-প্রচারনা চালাতে দেখা যাচ্ছে। এছাড়াও তারা দলীয় সমর্থন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। ভোটারদের সাথে শুরু করেছেন যোগাযোগ। বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচনটি প্রতিদ্বন্দিতাপুর্ন হবে বলে প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর।
উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে পালিত

সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠত্ব অর্জন করছে

ঠাকুরগাঁও জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬১ জন

বিরল সরকারি কলেজে স্মরণ  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরল সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বোচাগঞ্জে ৩৫কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতণ

পার্বতীপুরে বড় বাড়ীর দূর্গাপূজাঁয় থাকছে পৌরাণিক নানা কাহিনি

সড়কে সারাদেশে একদিনে ঝরল ২১ প্রাণ