Wednesday , 21 February 2024 | [bangla_date]

দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর, প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর হতে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,বিপ্লবী কণ্ঠস্বর মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, ২য় বক্তা হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নুরী।
মাহফিলেও মোহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হকের পৃষ্ঠপোষকতায় ও আলহাজ্ব জহরুল হক মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া (জাকা)। বিশেষ অতিথি বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান (শাহীন) চৌধুরী শাহিন, সাবেক চেয়ারম্যান মজিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সহ আরো অনেকেই।
মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতে তাফসীরুল কোরআন মাহফিল সফল ও স্বার্থক হয় এবং দূর দূরান্ত হতে প্রত্যেক দ্বীনি মুসলমান ভাইয়েরা মাহফিলে আসায় যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচার অভিযোগ

পীরগঞ্জের টিএন্ডটি পাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাড়ি

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা সমাপ্ত

দিনাজপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

কাহারোলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দূর্গা পুজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম আজ থেকে ১০ দিন বন্ধ

জনগনের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষনা দিয়েছে অন্তবর্তী কালীন সরকার —-জাহিদ হোসেন

পঞ্চগড়ে বিএনপির জনসভা এই বছরের মধ্যে ইলেকশন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন -বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

সেতাবগঞ্জ চিনিকল দ্রুত সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচী