Friday , 23 February 2024 | [bangla_date]

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিরা

হাকিমপুর প্রতিনিধি \ দিনাজপুরের হিলি সীমান্তে কাটাঁতারের বেড়া দুই বাংলার ভাষা প্রেমিদের বন্ধন ছিন্ন করতে পারেনি। দুইবাংলার ভাষা-সংস্কৃতি এক,তাই প্রতিবছরের মতো এবারেও আন্তর্জাতিক মাতৃভাষার ঐতিহ্য ও সম্প্রীতি ছড়িয়ে দিতেই দিনাজপুরের হিলি সীমান্তের শুন্য রেখায় ছোট পরিসরে এই আয়োজনে দুই বাংলার ভাষাপ্রেমীদের সম্প্রীতি মিলনমেলায় পরিনত হয়।
বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় পুস্পস্তবক বিনিময়ের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয় দুই বাংলার আয়োজকরা। একে অপরকে পুষ্পস্তবক দিয়ে জানান শহীদদের প্রতি শ্রদ্ধা।
এসময় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের পক্ষে বালুরঘাট উজ্জীবন সোসাইটি ও বালুরঘাট টু বাংলাদেশ ভায়া মেঘালয় করিডোর কমিটি, বাংলাদেশের হিলি মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত কর্তৃপক্ষের কাছে ফুলের স্তবক হস্তান্তর করেন। পক্ষান্তরে বাংলাদেশের হিলি মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং সাপ্তাহিক আলোকিত সীমান্ত ভারতের এসব সংগঠনের কাছে ফুলের স্তবক হস্তান্তর করেন। এরপর তারা নিজ নিজ দেশের শহীদ বেদীতে ফুলের স্তবকগুলি অর্পণ করেন।
স¤প্রীতিসহ ভাষাপ্রেমীদের মেলবন্ধন অটুট রাখতে ২০১৫সাল থেকে হিলি সীমান্তে দুই বাংলার উদ্যোগে এই আয়োজন হয়ে আসছে এবং আগামীতে আরও বড় পরিসরে সীমান্তের শূন্যরেখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
ভারতের উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাশ সাংবাদিকদের বলেন, প্রতিবছর আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া উপেক্ষা করে দুই বাংলার মানুষের মধ্যে স¤প্রীতির মেলবন্ধন তৈরির জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটার পরিসর বাড়িয়ে রাষ্ট্রীয়ভাবে এমন অনুষ্ঠানের আয়োজন করলে দুই বাংলার মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভারতের বালুরঘাট টু বাংলাদেশ ভায়া মেঘালয় করিডোর কমিটির আহŸায়ক নবকুমার দাশ, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাশ, বাংলাদেশের পক্ষে স্থানীয় হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী

বোচাগঞ্জে ইমাম ও মোয়াজ্জেমগনের মাঝে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির শীতবস্ত্র প্রদান

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক

দিনাজপুরে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস- রেড ক্রিসেন্ট দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছেলে হত্যার ২ বছরেও বিচার না পেয়ে পিতার সংবাদ সম্মেলন

দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশদিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশ্ব ব্যাংক প্রতিনিধির ব্যাংক প্রতিনিধির

হরিপুরে পৌঁছেছে করোনার টিকা

মহান মে দিবস উদযাপনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ঠাকুরগাঁওয়ে কলা খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই