Sunday , 25 February 2024 | [bangla_date]

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের “একুশ মানে মাথা নত না করা” শীর্ষক নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা

সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে “একুশে মানে মাথা নত না করা” শীর্ষক অমর একুশের সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, বাংলা ভাষার জন্য আমরা যত রক্ত দিয়েছি, অন্য কোনো দেশের মানুষ তাদের ভাষার জন্য এতো রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন ভাষা-ভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন কাজী বোরহান, আবুল কালাম আজাদ, ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, ডাঃ শহীদুল ইসলাম খান, সুনীল মজুমদার, এ্যাডঃ রেয়াজুল ইসলাম রাজু, এ্যাডঃ ইন্দ্রজিৎ রায় অনিক, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সনদ চক্রবর্তী লিটু ও কোষাধ্যক্ষ প্রদীপ ঘোষ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জোটের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ। জোটভুক্ত সদস্য নবরূপী, ভৈরবী, মণিমেলা, নাট্য ও সাংষ্কৃতিক ঐক্যজোট, সুইহারী সংগীত নিকেতন, অগ্নিলা নৃত্য নিকেতন, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ, পাতা সাহিত্য, গ্যালারী ষড়ং, নজরুল পরিষদ, দোলন চাঁপা, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা ও সংগীত শিল্পী কল্যাণ পরিষদ একুশের উপর নিজ নিজ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ‌ সভা ও র্্যলী

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাট পরিদর্শন

বোচাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও সোভা আদর্শ শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা

কাহারোলের সিংগাড়ীগাঁও গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে খোলা জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

বোদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছোটভাই নিহত, বড়ভাই আহত.