Wednesday , 28 February 2024 | [bangla_date]

দিনাজপুরে ১০দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরে , তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যে দিনাজপুরে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে চলছে মেলা ।
মঙ্গলবার দুপুরে আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র শাহা ।
বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ।
মেলায় স্থান পাওয়া উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন খাবার ও পণ্যগুলোকে তুলে ধরতে এ আয়োজন বলে জানান আয়োজকরা।
কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোতে শুধু কেনাবেচা নয়, প্রতিভা বিকাশ ও শিক্ষণীয় সমাহার ছিল মেলাজুড়ে।
মেলায় ৫০টি স্টলের প্রতিটিতে স্থানীয় অনলাইন ও অফলাইন উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পায়। যেখানে হস্তশিল্পের পাটজাত পণ্য, নকশি, শতরঞ্জী, কারুপণ্য, আঞ্চলিক খাবার ও পোশাকের সমাহার নজর কারে আগতদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে আগুনে পুড়ল ১১ বাস

রাণীশংকৈলে মানছে না বিধি, ব্যবহার করছে না মাস্ক-বিধি নামলে সর্বনাশ!

রংপুরে ৩শ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে কবরস্থানের জমিতে ১০ লাখ টাকার রোপন করা গাছ কাটা স্থগিত ‌— আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া-বন্ধ — স্থানীয়দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে নবধারা বিদ্যানিকেতনের পরীক্ষার ফলাফল প্রকাশ

পঞ্চগড়ে বয়স্ক মায়ের বাড়িতে পুত্র ও পুত্রবধূর অগ্নিসংযোগ, মামলা

নাট্য সমিতির বিজয়ের আনন্দ বৈঠকী অনুষ্ঠানে বক্তারা কাঙ্খিত বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ শোষন-বঞ্চনার দীর্ঘ ইতিহাস

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ