Sunday , 25 February 2024 | [bangla_date]

দিনাজপুর বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) দাদুর বাড়ি পার্কে দিনটি পরিবার-পরিজনদের নিয়ে ব্যাপক উচ্ছ¡াস ও উদ্দীপনার মধ্য দিয়ে কাটিয়েছেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ও সহ-সভাপতি জর্জিস আনাম। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী শেখ। বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলায় আগত অতিথিদের স্বাগত জানান বেকারী মালিক সমিতির সহ-সভাপতি মো. মিজানুর জামান রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. বাহাউদ্দিন পলাশ, কোষাধ্যক্ষ অঙ্কুর সরকার, সদস্য মোস্তফা কামাল ও সমিতির সচিব আলতাফ হোসেন সুমন।
অনুষ্ঠানে শিশু-কিশোর ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল। বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে স্টুডিও ‘সা’র শিল্পীবৃন্দ। শেষে র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও মিলনমেলার সমাপ্তি হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী

পীরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা বোদা উপজেলায় ৯৩ মন্ডপে দায়িত্ব পালনে ৬১০ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হরিপুরে কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহনন

হরিপুরে কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহনন

দুই ইউপি চেয়ারম্যানসহ ১৯নেতাসহ অজ্ঞাত নেতা-কর্মির নামে মামলা ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মিরা ঘরছাড়া

ঠাকুরগাঁওয়ে সন্তানের সামনে মা কে ধর্ষন মামলায় তান্ত্রিক প্রকাশ ঝোল আটক

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !