Sunday , 25 February 2024 | [bangla_date]

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ২দিন ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

“সাংস্কৃতি চর্চা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাস্তবায়নে অন্যতম নিয়ামক” এই মূলসূর-কে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর ২দিন ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রæয়ারী) সকাল ৯টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংষ্কৃতিক সংগঠন মণিমেলা’র পরিচালক মোঃ মোস্তফা নূরুল মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ কস্তা সি.এস.সি, সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা পিউরীফিকেশন এবং শিক্ষা ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মিসেস সুশীলা টুডু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রণতি হাঁসদা ও অমল রোজারিও।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কিংবা সাংস্কৃতিক কর্মকান্ড ছাড়া প্রকৃত শিক্ষা লাভ হয় না। শিক্ষার্থীদের খারাপ পথ থেকে মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে। আমাদের জীবন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, জীবনে প্রকৃতির দাক্ষিণ্য থাকলেও প্রকৃতিমনষ্ক হওয়া, প্রকৃতির নানা বৈচিত্র খেয়াল করা, উপভোগ করার মতো মন তৈরী হচ্ছে না। আমাদের অবশ্যই প্রকৃতির বিশালতার বোধ নিয়ে সচেতন হতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ নিয়ে সমঝোতা না হওয়ায় সম্মেলন স্থগিত রানীশংকৈল উপজেলা বিএনপির

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্দ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

দিনাজপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ অব্যাহত

আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

২ শিক্ষক আহত- থানায় অভিযোগ রাণীশংকৈলে শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ¦

রানীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ স্কুল ছাত্রী

বিএনপি ক্ষমতায় গেলে চাকুরী জাতীয়করণসহ শিক্ষক কর্মচারীদের সকল যৌক্তিক দাবী মেনে নেয়া হবে -ডাঃ এ জেড এম জাহিদ হোসেন