Wednesday , 28 February 2024 | [bangla_date]

পাওনা অর্থ ক্ষতিপূরণসহ পাওয়ার দাবিতে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\ পাওনা বকেয়া গ্র্যাচুইটির অর্থ ক্ষতিপূরণসহ শতভাগ পাওনা আদায়ে তিন দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পঞ্চগড় চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। গতকাল মঙ্গলবার সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে তারা ওই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন পঞ্চগড় চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি নাইবুল হক, অবসরপ্রাপ্ত সিআইসি মির্জা সাদেকুল ইসলাম মানিক, অবসরপ্রাপ্ত সিডিএ আশরাফুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মচারী (ইক্ষু) ওবায়দুল হক বসুনিয়া, অবসরপ্রাপ্ত পাম্প চালক ওমর গাজী, অবসরপ্রাপ্ত কর্মচারী (ফিডার) মশিউর রহমান প্রমূখ। বক্তরা বলেন, আমরা কয়েক বছর আগে অবসরে যাওয়ার পর এখন পর্যন্ত গ্র্যাচুইটিসহ অন্য সুযোগ সুবিধা পাইনি। পঞ্চগড় চিনিকলের ২৪১ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার গ্র্যাচুইটি ও পিএফ’র ৯ কোটি ২০ লাখ টাকা বকেয়া রয়েছে। এরই মধ্যে অর্থাভাবে বিনা চিকিৎসায় অনেকে মারা গেছেন। আর যারা বেঁচে আছেন তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে তাদের পাওয়া আদায়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশু সুরক্ষা পরিবেক্ষন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুরে ঊর্ধ্বমুখী চালের বাজার, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

ঠাকুরগাঁওয়ে নুসরাতের চিকিৎসার ভার নিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক !

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক ১০ একর খাস জমি উদ্ধার

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

বীরগঞ্জ সার্কেলে বিএলসি’র এজিএম: প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগে চরম উত্তেজনা

পায়ে হেটে বিশ্বজয়ের পথে শাকিল, ৯০ দিনে এভারেস্টে চুড়া জয়ের ইচ্ছে

পীরগঞ্জের চাঞ্চল্যকর দিনমজুর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার