Sunday , 25 February 2024 | [bangla_date]

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত \ ৮ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পার্বতীপুর প্রতিনিধি\দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার ৮ঘন্টা পর পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগিটি (১০০৩২৬) লাইনচ্যুত হয় এবং এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু করে।
এদিকে লাইনচ্যুতির ঘটনার পর বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।
পার্বতীপুর রেল স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। পরে শনিবার সকাল ৮টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। এরপর বেলা ১২টার দিকে সেটি উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেল লাইনের ¯িøপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এমন ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ কাজ শেষে ৮ঘন্টার পর বিকাল ৪টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৫ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ‘চিন্তাভাবনা’

দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বীরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভায় পৌর মেয়র সরকারি সেবার মান বৃদ্ধি এবং বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে

এইচএসসি পরীক্ষা, দিনাজপুরের শিক্ষাবোর্ডে ছাত্রীর সংখ্যা বেশী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ৩টি গাছকাটার কারণে ,গাছ আটকের পর জমা করেছেন ইউনিয়ন পরিষদে

বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে চাষিরা

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু