Wednesday , 28 February 2024 | [bangla_date]

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

পীরগঞ্জ প্রতিনিধ: “ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে।
দিবসটি উপলক্ষে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে বুধবার সকাল ১১ টায় সমিতির সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমি আব্দুল্লাহ আল রিফাত,উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সমিতির অর্থ সম্পাদক সলেমান আলী, ডাক্তার অপূর্ব রায়,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, আব্দুল গফুর, রাণীসংকৈল পৌর কাউন্সিলর ইসাহাক আলী প্রমূ। পরে ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি রেলি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মানবেতর জীবন থেকে মুক্তি দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন,

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বেসিক ফর গার্লস প্রজেক্টের ৭টি স্কুল ওয়াশ বøক এবং কমন রুমের উদ্বোধন

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ে আন্দোলনের নামে শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

পৌরসভা পর্যায়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

বীরগঞ্জে খরায় ঝরে পড়ছে লিচুর গুটি, ফলনে বিপর্যয়ের শঙ্কা

রাণীশংকৈলে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন

রাণীশংকৈলে মাল্টা কমলায় সাফল্য চাষীদের

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়েনর দাবীতে মানববন্ধন