Wednesday , 21 February 2024 | [bangla_date]

পীরগঞ্জে ১ হাজার ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ হাজার ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৩৮)নামে এক ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পীরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে রাহবার এন্টারপ্রাইজ নাইট কোচে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জালিয়াপাড়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, আটক সাইফুল ইসলাম রাণীশংকৈল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পীরগঞ্জের কাউন্টারে যাত্রী ওঠা নামা করার সময় রাহবার এন্টারপ্রাইজ নাইট-কোচে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাস যাত্রী সাইফুল ইসলামের শরীর তল্লাশী করে ১ হাজার৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ইয়াবা সহ তাকে আটক করে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, নাইট কোচে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তি আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদকসহ গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ক্লাব উদ্বোধন

বাংলাদেশে ঋণ এত বেশি গ্রহন করা হয়েছে যে মাথাপিছু ৪৭২ ডলারে পরেছে — মির্জা ফখরুল

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে পুলিশের হামলা, আহত ৩, আটক ২

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়সভা

দিনাজপুরে বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব-সংস্কৃতি ও আচরণঃ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য’র ৩য় আর্ন্তজাতিক সম্মেলনের সমাপনী

দুপ্রক কমিটির নেতৃবৃন্দের সাথে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও কর্তপক্ষের মতবিনিময়