Monday , 26 February 2024 | [bangla_date]

বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ব্র্যাক কর্মী

বাসের সাথে মোটরসাইকেলের  সংঘর্ষে প্রাণ গেল ব্র্যাক কর্মী

বিরামপুর প্রতিনিধি \দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক ব্র্যাকের কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৬টার দিকে ওই মহাসড়কের বিরামপুর উপজেলা চন্ডিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান(৩৫) রংপুর জেলার নাগেশ্বরী এলাকায়। তিনি ব্র্যাকের নওগাঁর একটি শাখায় কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এস আই) আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৬াটার দিকে নগরবাড়ি থেকে আসা একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিলো। একই সময় রংপুর থেকে ফুলবাড়ি হয়ে বিরামপুরের দিকে একটি মোটরসাইকেল নিয়ে মিজানুর রহমান আসছিলেন। পথে বিরামপুরের চন্ডিপুর এলাকার গাড়ীদুটি মুখোমুখি সংঘর্ষে মিজানুর ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহত ব্যক্তি ব্র্যাকের নওগাঁ এলাকায় একটি শাখায় কর্মরত ছিলেন বলে জানতে পেরেছি। মরদেহ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ

বাড়ি বাড়ি জ্বরের রোগী, খানসামায় সেবা দিতে হিমশিমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

আটোয়ারীতে প্রধানমন্ত্রীরঈদউপহারহিসেবে জমিসহ ঘর পেলেন অর্ধশত পরিবার

সাপের কামড়ে প্রাণ গেল ওঝার ছেলের

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে দিনাজপুরে শিক্ষক মহলের মানববন্ধন ও বিক্ষোভ

পঞ্চগড়ে গুজব ছড়ানোর পর ফের উত্তেজনা \ মাইক্রোবাসে আগুন ৩ মামলায় আসামী ৭ হাজার \ গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩ \ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

বীরগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বোচাগঞ্জ ও কাহারোলে প্রান ব্রি- উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

কাহারোলে উপজেলা শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

দিনাজপুর শিক্ষাবোর্ড