Saturday , 24 February 2024 | [bangla_date]

বীরগঞ্জে ঢেপা নদীর চরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি-২০২৪) সকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রিজ এলাকার মৃত তমিজ উদ্দিনের মোঃ নজরুল ইসলাম(৫০), মৃত কুফর আলীর ছেলে মোঃ জুয়েল(৪২), দিনেশ চন্দ্র রায়ের ছেলে দুলাল রায়(৪০), মোঃ শাহ জালাল,মৃত অনু শেখের ছেলে বাবু(৩৭), মৃত মনসুর আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম আমিন(৪৪), মৃত জোতিন রায় হর সুন্দর(৪৫), পৌরসভার আরিফবাজার কুমারপাড়া এলাকা মৃত সত্যন্দ্র নাথ রায়ের ছেলে সুবল চন্দ্র রায়(৪০)।

ওই মামলার তদন্তকারী অফিসার এসআই আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বীরগঞ্জ থানার এসআই আনছারুল ইসলামসহ সঙ্গীয় চৌকশ পুলিশের ফোর্স উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর জনৈক আঃ মজিদের বালুর চরে অভিযান চালায়।
অভিযানে জুয়া খেলা অবস্থায় ৭জন জুয়াড়িকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি কালো বড় পলিথিন, প্লাস্টিকের বস্তার অংশ বিশেষ, ৫টি অর্ধেক পোড়া জ্বালানো মোমবাতি, ১ সেট তাস ও নগদ এক হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।

এব্যাপারে,ওসি মজিবুর রহমান জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আটককৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং-২২, তাং-২৪/০২/২৪। তাদের দিনাজপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির মানববন্ধন

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে সবজির দাম কমায় ক্রেতাদের মুখে স্বস্তির হাসি

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার

রাণীশংকৈলে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল