Friday , 23 February 2024 | [bangla_date]

বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হতে উত্তোরণের জন্য দিনাজপুরের বীরগঞ্জে ৩৪৪টি পরিবারকে আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা দিচ্ছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কর্মসূচীর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হতে উত্তোরণের লক্ষ্যে এ মাসে ১০৭টি পরিবারের মাঝে গাভী ক্রয়ের জন্য আনুষ্ঠানিক ভাবে ১৮হাজার টাকা তুলে দেওয়া হয়। পর্যায়ে ক্রমে বাকী পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার সাধন দাস, ডরিস লিয়া হাসদা, সতিশ চন্দ্র, স্পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন প্রোগ্রাম অফিসার গোল্ডের সরকার, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোছাঃ তহমিনা প্রমুখ।
অনুষ্ঠানে উপকারভোগী এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে উপকারভোগী প্রতিটি পরিবারকে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গাভী পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ৫ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগ ও ২য় সানু-মামুন স্মৃতি ভলিবল খেলা

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

ঠাকুরগাঁওয়ে আমরাই কিংবদন্তী’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

দিনাজপুরে বিজিবির আন্তঃ জুডো প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ান \ সরাইল রিজিয়ন রানারআপ

পীরগঞ্জে খেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন

রাণীশংকৈলে আসাদুল হত্যায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দিনাজপুর সদরের নব-নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে বাশিস এর ফুলেল সংর্বধনা

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত