Thursday , 22 February 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এডিপি’র আওতায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। (২২ ফেব্রুয়ারি-২০২৪) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এডিপি ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দ থেকে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি ও উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহমাদ। শেষে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন মোকসেদ আলী

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পীরগঞ্জের বিকাশ ব্যবসায়ী ইসাহাককে যেভাবে হত্যা করে ছিনতাইকারীরা

রাণীশংকৈল উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার।

পীরগঞ্জে মুজিব শতবর্ষের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

রানীশংকৈলে দুইদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্ভোধন

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সহযোগিতায় জিপি এক্সেলারেটর জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা সেমিনার