Tuesday , 27 February 2024 | [bangla_date]

বীরগঞ্জে ২২জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীতলাই শাহপাড়া দারুস সুন্নাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে ২২ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ী প্রদান ও মাদ্রাসার এতিমখানা মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রæয়ারি সন্ধ্যায় মাদ্রসার শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী ।
শিক্ষার্থীদের মাথায় পাগড়ী প্রদানের পুর্বে এক আলোচনা সভায় তিনি বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী হযরত মুাহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ। তাই মাদ্রাসার শিক্ষার্থীদের অবহেলা করা যাবে না। সুন্দর সমাজ গঠন করতে হলে প্রিয় নবী হযরত মুাহাম্মদ (সা.) এর দেখানো পথে চলতে হবে। অস্থায়ী জীবনের কথা চিন্তা না করে । পরকালের জন্য আমাদের সন্তানকে দ্বীন-ইসলামের আলোয় আলোকিত করতে হবে।
অবসরপ্রাপ্ত, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক, আলহাজ্ব মোঃ গোলাম আযম কাজল । তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আর্কষন ইসলামী সংগীত পরিবেশ করবেন মুহিব্বুল্লা আল-মামুন, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন রাজশাহী থেকে আগত হযরত মাওঃ মুফতি মোঃ মখলেছুর রহমান কাসেমী। সঞ্চালনা ছিলেন রেজাওন করিম মিঠু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হিলিতে পেঁয়াজের দাম বেশি,  তবে কমেছে কাঁছামরিচের দাম

হিলিতে পেঁয়াজের দাম বেশি, তবে কমেছে কাঁছামরিচের দাম

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি ও জমি পেলেন ৭শ ৯২টি পরিবার

করোনার বিস্তার রোধে বীরগঞ্জ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা– রাণীশংকৈলে মির্জা ফয়সাল

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনিতে  বিস্ময়কর নতুন মাইল ফলক

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনিতে বিস্ময়কর নতুন মাইল ফলক

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই

বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যার ২ আসামী গ্রেফতার

পঞ্চগড়ে আদালতের নিয়োগে আইনমন্ত্রীর হস্তক্ষেপ বন্ধের দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে দুই’দিনে পাঁচ’জনের অপমৃত্য, নানা গুঞ্জন থানায় মামলা