Sunday , 25 February 2024 | [bangla_date]

ভাষা শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহীদুল ইসলাম খান এর উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন দি ভিসন ডে- কেয়ার চক্ষু ক্লিনিকে প্রতিবছরের মতো এবারেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধণ করেন দিনাজপুরের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহীদুল ইসলাম খান।
দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহীদুল ইসলাম খান বলেন, ১৯৫২ সালে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রটি’র বীজ বপন করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশ এবং মহান মুক্তিযুদ্ধের সূচনার মধ্যে দিয়ে আমরা পেয়েছি একটি মানচিত্র এবং লাল সবুজের পতাকা। তাই একুশের ভাষা সৈনিকরা আমাদের বাঙালী জাতিসত্ত¡ার প্রেরণা। মহান একুশের চেতনাকে ধারণ করে গড়ে উঠবে সারাবিশ্বে নিজ নিজ মাতৃভাষার অধিকারের শপথ। আসুন সবাই মিলে বিন¤্র শ্রদ্ধা জানাই সেইসব ভাষা সৈনিকদের যারা নিজের বুকের রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করে গেছে। দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের সহযোগিতা করেন দি ভিসন ডে- কেয়ার চক্ষু ক্লিনিকের স্টাফ মোঃ নাজমুল ইসলাম সেলিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ আফরোজ রহমান, মোঃ মাহফুজ আলম ও নাঈম আহম্মেদ নূর। উক্ত চক্ষু শিবিরে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কর্মহীন অসহায় ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

বালিয়াডাঙ্গীতে বেড়েছে চুরি ঠেকাতে গ্রামবাসী রাতভর পহারা

বিরলে লিচুর সাথে আমেও বিপর্যয়ের আশংকা

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ইমাম সাহেবদের ইমান ও আমল শক্ত করে ধরে রাখতে হবে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন সভাপতি-ফরিদ ও সম্পাদক-রহমতসহ পুর্ণাঙ্গ কমিটি গঠন

রাণীশংকৈলে কবি কাজী নজরুলের ১২৬ তম জন্ম জয়ন্তী

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত