Tuesday , 27 February 2024 | [bangla_date]

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে  নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায় ভুলে অন্য কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দিয়েছে থানা পুলিশ সদস্য।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৫ ফেব্রæয়ারি রবিবার এসএসসি ও সমমান গণিত বিষয়ের পরীক্ষায় গত বছর গণিত বিষয়ে অকৃতকার্য হওয়া উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র ছিল উপজেলার শাপলা গার্লন স্কুল এন্ড কলেজে। কিন্তু তিনি ভুলক্রমে চলে যান উপজেলার পাকেরহাটস্থ জমিরউদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। সেখানে রোল নম্বর খোঁজাখুজির একপর্যায়ে ভুল বুঝতে পারে। এতে তার অনেক সময় অতিবাহিত হয়। এ বিষয়টি থানা পুলিশের নজরে আসলে খানসামা থারার এস আই তসিরউদ্দিন ওই পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে জমিরউদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা শুরুর ৫ মিনিট পর তার নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেন।
এস আই তসিরউদ্দিন বলেন, পুলিশ জনগণের বন্ধু। যেকোনো প্রতিক‚লতায় পুলিশ মানুষের পাশে থাকে। এ কারণেই এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় হাইব্রিড মিষ্টি কুমড়ার কৃষক মাঠ দিবস

কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসি রাণীশংকৈলে এলজিইডি’র রাস্তা নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

হরিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল জব্দ, আটক-১

ঘোড়াঘাটে ভাল নেই বাঁশ ও বেত শিল্পের কারিগর

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার

দিনাজপুরে জলবায়ু পরিবর্তনের বিরু’দ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মান’বব’ন্ধন

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান 

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার