Friday , 23 February 2024 | [bangla_date]

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্টেশনের তিন নং প্লাটফর্মের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপাল পাল নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রকৃতির ডাকে সাড়া দিতে তিন নাম্বার প্লাটফর্মের কাছে অন্ধকার স্থানে গেলে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক পাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইয়াবা সহ যুবক আটক

হিলিতে মুদি দোকানে অ’ভিযান, দেড় লাখ টাকা জরি’মানা

মহিলা আওয়ামী লীগের মানববন্ধনে বক্তারা দেশে আবারও আগুন সন্ত্রাস চালানোর পায়তারা

ঠাকুরগাঁও জেলার সেরা উদ্যোক্তা চাড়োল ইউনিয়নের — সুলতান

হাবিপ্রবিতে তিন অনুষদের দায়িত্বে তিন নতুন ডিন

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানবন্ধন

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা