Wednesday , 21 February 2024 | [bangla_date]

মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের বাড়িতে ফুল নিয়ে হাজির ইউএনও

খানসামা সংবাদদাতা \ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
সোমবার বিকেলে উৎসাহ দিতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া পাঁচ শিক্ষার্থীর বাড়িতে যান তিনি।
এবার খানসামা উপজেলা থেকে যে পাঁচজন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন আংগারপাড়া গ্রামের সহিদুল মুন্সির ছেলে মোজাহেদুল ইসলাম (বগুড়া মেডিকেল কলেজে), শিক্ষক আক্তারুজ্জামানের মেয়ে আসিফা জাহান আচঁল (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), বেলপুকুর শাহপাড়ার সাদেকুল ইসলাম শাহর মেয়ে সাবিনা ইয়াসমিন মিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজে), গোবিন্দপুর সরকার পাড়ার শরিফ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান বরাত (রংপুর মেডিকেল কলেজ) এবং গোয়ালডিহি গ্রামের শিক্ষক আবুল কালাম আজাদ বাদলের মেয়ে মাহফুজা আক্তার শান্ত (দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ)।
ইউএনও তাজ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নতুন প্রজন্মকে উৎসাহ দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তাদের দেখে উৎসাহিত হোক, অনুপ্রাণিত হোক; এটাই আমাদের চাওয়া।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

বিরামপুরে বয়লার লিকেজে বিস্ফোরণে দগ্ধ-৩ শ্রমিক

বীরগঞ্জে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শোক সংবাদ। সাংবাদিক মিজানুর রহমান লুলুর ইন্তেকাল

চলে গেলেন পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক ভাই-

রাণীশংকৈলে শত শত গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত: দিশেহারা খামারিরা

পীরগঞ্জে আধুনিক ভূমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে ছাত্র-ছাত্রীকে আটক করে এক লক্ষ টাকা চাঁদা দাবী, ইউপি সদস্য সহ আটক-৫

পূনরুদ্ধারকৃত বিরলের ধর্মপুর ফরেস্ট বীটের ৩০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে সামাজিক বনায়ন