Thursday , 22 February 2024 | [bangla_date]

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বুধবার (২১শে ফেব্রুয়ারি) জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রাত ১২-০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,পরিষদ,থানা,পৌরসভা,আ’লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,প্রেসক্লাব বিভিন্ন অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, ডিগ্রি কলেজসহ অন্যান্য শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী , উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম মেয়র সহ বিভিন্ন নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সকালে একই মাঠে শহীদ মিনার চত্বরে ইউএনও’র সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ইউএনও ছাড়াও আ’লীগ সভাপতি বক্তব্য দেন।

বক্তব্য ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ সম্পাদক তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাপা নেতা আবু তাহেরসহ বিভিন্ন নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন
উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

আলোচানা সভা শেষে অধ্যাপক সুকুমার চন্দ্র মোদকের পরিচালনায় রাণীশংকৈল সংগীত বিদ্যালয় ও ষড়জ শিল্পি গোষ্ঠীর শিল্পিরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী

মধ্য ভান্ডরা আল ফালাহ্ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

মহান বিজয় দিবসে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার !

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও

পীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনা ঠাকুরগাঁও পৌর আ’লীগের দোয়া মাহফিল

বিরলে চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ দাবিতে বিএনপি’র সংবাদ সম্মেলন