Thursday , 22 February 2024 | [bangla_date]

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক আহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনারুল (৪৩) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের উত্তরপাশ্বে ঘুঘুডারা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ড্যানচালক আনারুল ইসলাম উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের আশিরউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ড্যানচালক কোচের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার একটি পা সমস্ত পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভ্যান চালককে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়।রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার পায়ের অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

দিনাজপুরের বোচাগঞ্জ সহ সারা বাংলাদেশে মোট ৪৪ টি গন গ্রন্থাগার এর ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দিনাজপুরের বোচাগঞ্জ সহ সারা বাংলাদেশে মোট ৪৪ টি গন গ্রন্থাগার এর ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

হরিপুরে ভিজিএফ’র চাল বিতরণ

বিরলে শতাধিক গরীব দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন – সুজন এমপি

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ অভিষেক

পীরগঞ্জে যাকাত’র গুরুত্ব বষিয়ক সমেনিার

ঘোড়াঘাটে খেলার সময় পড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু. আহত অপর দুই শিশু

ঠাকুরগাঁওয়ে কবরস্থানের জমিতে ১০ লাখ টাকার রোপন করা গাছ কাটা স্থগিত ‌— আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া-বন্ধ — স্থানীয়দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারিন ইন্টারন্যাশনাল মিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ