Wednesday , 28 February 2024 | [bangla_date]

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) থেকে।-
শহুরে খাদ্য ব্যবস্থার উপর অভিজ্ঞতা বিনিময়ের জন্য সুইস ট্রপিক্যাল এন্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট এর আমন্ত্রনে সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
আগামী ২ মার্চ হতে ৯ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত সুইজারল্যান্ডের জুরিস শহর ও জেনেভা শহরে অনুষ্ঠেয় ‘পির লার্নিং ইভেন্ট ফোকাসড অন দ্যা আরবান ফুড সিস্টেম ইন সুইজারল্যান্ড’ এ অংশ আগামীকাল শুক্রবার (১ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। যার ব্যয়ভার সুইজারল্যান্ডের সুইস টহ্ বহন করবে।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, দিনাজপুর পৌরসভা একটি অতি প্রাচীন পৌরসভা। দীর্ঘদিনের পরিক্রমায় শহরে নাগরিক সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে নাগরিক সেবা। কিন্তু সেভাবে সেড়ে উঠেনি পুষ্টি সমৃদ্ধ শহর। দিনাজপুর শহরকে পুষ্টি সমৃদ্ধ শহর তৈরিতে সিনজেনটা ফাউন্ডেশন, ইএসডিও এবং দিনাজপুর পৌরসভা একত্রিত হয়ে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম (নাইস) প্রকল্পটি সুইসএজেন্সি ফর ডেভলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন কর্তৃক কেনিয়া, রুয়ান্ডা এবং বাংলাদেশের রংপুর ও দিনাজপুর শহরে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি হওয়ায় পাশাপাশি দূর্বল জনগোষ্ঠীর দারিদ্র হ্রাষে অবদান রাখবে। তাই বাংলাদেশ-কেনিয়া-রুয়ান্ডা’র প্রকল্পভূক্ত এলাকাগুলির অভিজ্ঞতা বিনিময় করতেই আমাকে আমন্ত্রন জানানো হয়েছে।
তিনি বলেন, দিনাজপুর শহরের নিউট্রিশনের অর্জিত অভিজ্ঞতা যাতে অন্যান্য দেশের সাথে শেয়ার করতে পারি এবং অন্যান্য দেশসমূহের অভিজ্ঞতা গ্রহন করে যেন প্রানের শহর দিনাজপুরে কাজে লাগাতে পারি এ জন্য আমি সকলের নিকট দোয়াপ্রার্থী। উল্লেখ্য, আগামী ১০ মার্চ দেশে ফিরবেন বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পবিত্র শবে বরাতের ছুটি ৩০মার্চ

কাহারোলে ধানের শীষ প্রার্থী মনজুরুলের বিশাল নির্বাচনি জনসভা সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাটসহ কাঁচা রাস্তাগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি

বীরগঞ্জেে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার পদশূন্য, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য বন্ধ হবে …….জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাণীশংকৈলে মাল্টাবাগানে হরেক রকম ফসলের চাষ

বীরগঞ্জে আশ্রয়ন -২ প্রকল্প কাজের অগ্রগতির পরিদর্শনে ইউএনও আব্দুল কাদের

বোচাগঞ্জে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভা

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার

রমজানের পবিত্রতা রক্ষা দ্রব্যমূল্য সহনীয় রাখতে বীরগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ