Wednesday , 28 February 2024 | [bangla_date]

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে টানা ৪৭দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী (২৫)। এ ঘটনার পর থেকে প্রেমিক মামুনুর রশিদসহ পরিবারের সদস্যরা পালিয়ে রয়েছেন। মামুনুর রশিদ ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।
দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবস্থান করা ওই তরুণী খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছে। মানুষের বাড়িতে চেয়ে দুমুঠো খেয়ে দিন যাচ্ছে তার। তার অভিযোগ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য একাধিকবার মারধর করেছে মামুনুর রশিদের নিকটাত্মীয়রা।এনিয়ে ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ওই তরুণীর দাবি করেন, ২০২২ সালে ঢাকা থেকে বাসে চড়ে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই বাসের হেলপার ছিলেন মামুনুর। টিকিট কাউন্টার থেকে নম্বর নিয়ে কল দেন। একমাস কথা বলার এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। গত বছরের কুরবানির ঈদের পর মামুনুর ভোলায় গিয়ে তাকে ঢাকায় নিয়ে তিন লাখ টাকা কাবিনে বিয়ে করেন। এরপর কিছু সময় বাড়ি ভাড়া নিয়ে সংসারও করেছেন তারা। একবার মামুনুরের বাড়িতেও এসেছিলেন তিনি।
গত মাসে মামুনুর তাকে ঘোড়াঘাটে আসতে বলেন। তার কথামতো ১০ জানুয়ারি মামুনুরের বাড়িতে আসেন তিনি। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে পুত্রবধূ হিসেবে অস্বীকার করেন। তখন স্ত্রী স্বীকৃতির দাবিতে ওই বাড়িতে অবস্থান নিলে মামুনুরসহ পরিবারের লোকজন আত্মগোপনে চলে যান।
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ভুক্তভোগী তরুণী একদিন থানায় ফোন করেছিলেন। শ্বশুরবাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। তাৎক্ষণিক গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি। কাউন্সিলের সঙ্গে কথা বলে তাকে উভয়পক্ষকে নিয়ে সমস্যা স্থায়ী সমাধানের জন্য বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল

দিনাজপুর -১ আসনে ৭ জনের মধ্যে এক স্বতন্ত্র প্রার্থী’র মনোনয়নপত্র বাতিল

সাপাহার আম বাজারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন

বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

গণধর্ষণের পর হত্যা মামলার খানসামায় বিচার দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে পৌরসভার দরপত্রটি বাতিলের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে রিইব’র উদ্যোগে নাটক, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত