Wednesday , 21 February 2024 | [bangla_date]

হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে মোস্তাফিজার-সাদেকুর

দিনাজপুরের হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক সমিতি-২০২৪ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
১৯ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে কৃষি স¤প্রসারন বিভাগের অধ্যাপক ড. মোঃ সাদেকুর রহমান।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোঃ মমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড.ইমরান পারভেজ, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের মোঃ হাসান জামিল মনোনীত হন।
এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: শাহাদত হোসেন খান, উদ্যানতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহানুর কবীর, ফসল শারীরতত্ত¡ ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড.মোঃ আবু হাসান, কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন,সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ সাইফুদ্দিন দুরুদ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি (এডহক কমিটি) বিগত ২০১৫ সালের জানুয়ারি মাসে গঠিত হয়েছিল যার মেয়াদ অনেক আগেই শেষ হয়। এমতাবস্থায়, শিক্ষকগণের মর্যাদা অক্ষুন্ন ও অধিকার সুসংহত করতে শিক্ষক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নবনির্বাচিত কমিটি।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড.মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘসময় পর হাবিপ্রবি শিক্ষক সমিতির যাত্রা শুরু করলো। আমরা নতুন কমিটি সবার সহযোগিতায় এগিয়ে নিতে চাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাবে শিক্ষক সমিতি।
সাধারণ সম্পাদকের বক্তব্যে অধ্যাপক ড. মোঃ সাদেকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ দিনের চাওয়া ছিল হাবিপ্রবি শিক্ষক সমিতি। শিক্ষকদের চাওয়া পাওয়ার যে বিষয় গুলো আছে সেগুলো শিক্ষক সমিতির মাধ্যমে প্রতিফলিত হবে। আমরা শিক্ষকদের জন্য অনুক‚ল পরিবেশ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নতির লক্ষ্যে কাজ করে যাবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশের জন্য আগামী প্রজন্মকে র্স্মাট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চীন বাংলাদেশে দুর্নীতি চালিত  বিনিয়োগ রপ্তানি করছে

চীন বাংলাদেশে দুর্নীতি চালিত বিনিয়োগ রপ্তানি করছে

হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কোন ভাবে বানচাল করা যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বাতিলকৃত চালকলগুলোর লাইসেন্সসমুহ পুনঃবহালের অনুরোধে স্মারকলিপি

কাহারোলে ভরাট হয়ে যাওয়া পুরাতন পানি নিষ্কাশনের ড্রেন পুর্ননির্মাণ কাজ শুরু

বিরলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

হরিপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাৎ,আটক-১

পীরগঞ্জে গম সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভায় আ.লীগের হামলা, অর্ধশতাধিক নেতাকর্মী আহত