Friday , 8 March 2024 | [bangla_date]

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বোদা (পঞ্চগড়)প্রতিনিধি\ নারীর সমঅধিকার,সুমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় শুক্রবার বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবস সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবির,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামসুন নেহার ও হাঙ্গার ফ্রি ওয়াল্ডের ম্যানেজার মালেকা বানু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের সভা

চিরিরবন্দরে স¤প্রীতির ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কাবস্কাউট লিডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সাংবাদিকের পুকুরে বি-ষ দিয়ে পোনা মাছ নি-ধন

পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১ আহত – ৯ জন

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

দিনাজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রেমের টানে এসে সুখে সংসার করছেন মিশরীয় তরুণী

আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা