Sunday , 31 March 2024 | [bangla_date]

আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার ছোটদাপ তাহফিযুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ছোটদাপ বায়তুর নূর জামে মসজিদ কমিটির আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) আলোচনা সভা, ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার মুরুব্বী মোঃ রিয়াজ উদ্দীন। খোশ বাজার আলিয়া মাদরাসার পীর সাহেব মাওলানা শাহ্ আবু সাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত এর বড় ছেলে মাওলানা হাফিজ শাহ্ মুহাম্মদ ওয়ালিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। কমিটির উপদেষ্টা মোঃ নুরল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটোয়ারী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ আইনুল হক, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান,লক্ষীপুর আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান। মসজিদ ও মাদরাসার উন্নয়নে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, পইম উদ্দীন আহমেদ, সভাপতি মোঃ শাহাজাহান,সাধারণ সম্পাদক আনিছুর রহমান। মাদরাসা পরিচালনায় সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে এবার শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা

ফুলবাড়ী সরকারি কলেজে বসন্ত উৎসব তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দিনাজপুর সদর আসনে মনোনয়ন চাইবেন

রফিকুল সভাপতি, বাবুল সম্পাদক বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

ভূমিসেবা সহজ করবে ভূমিসেবা সহায়তা কেন্দ্র -পঞ্চগড়ের জেলা প্রশাসক

বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ ছয়জন প্রতারক চোর আটক ফুলবাড়ীতে সাহায্য চাইতে গিয়ে প্রতারনা চুরি

বালিয়াডাঙ্গীতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর বিতরণ

পীরগঞ্জে ৪৫ বছর পর মন্দির ও শ্বশান ঘাটের জমি উদ্ধার

হরিপুরে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন