Sunday , 3 March 2024 | [bangla_date]

আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (০২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মুহঃ আইনুল হক এর সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার এসআই রাশদুজ্জামান (রাশেদ),আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপি ভোটার সেবা কার্যক্রম ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

রাণীশংকৈলে মাঘের বৃষ্টি ও ঝড়ে সরিষায় নুয়ে পড়ল কৃষকের স্বপ্ন

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে মা ছেলের মর্মান্তিক মৃত্যু ।। বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে পুশ ইন করা ২৩ বাংলাদেশি আটক

চিরিরবন্দরে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আটক ২

হরিপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এমএএস রবিউল ইসলামকে সংবর্ধনা

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা

গ্রামীণ কৃষক-ক্ষেতমজুরদের জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষে পঞ্চগড়ে কৃষি খাতে বাজেট বরাদ্দের দাবীতে স্মারকলিপি প্রদান