Thursday , 14 March 2024 | [bangla_date]

আটোয়ারী উপজলায় আসন্ন ১৭ মার্চ ২৫ মার্চ ২৬ মার্চ দিবসের প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী (সুজা), আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে দিবসগুলো পালনের জন্য কর্মসুচি গ্রহণ করা হয় এবং কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য মূল কমিটি সহ উপ-কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট ও পাটজাত দ্রব্যের উদ্বুদ্ধকরণ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর নিজের ভাগ্য বদল অর্ধশতাধিক কৃষাণী

দিনাজপুরে বিলুপ্ত সাইনবোর্ড সংস্কার করে প্রতিষ্ঠানটির হারানো পরিচয় জীবন্ত করে তোলা হয়েছে শহীদ জিয়াউর রহমান রেড ক্রিসেন্ট হাসপাতাল

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার

আটোয়ারীতে পরিকল্পিতভাবে যুবককে অপহরণ করে হত্যা

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছেড়ার অভিযোগ

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

হরিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরে পেস্ট্রি হাউজ উদ্বোধন

পীরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ পুলিশের বাঁধা