Monday , 18 March 2024 | [bangla_date]

আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের আশপাশ চব্বিশ ঘন্টা আইনশৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন করা সহ সর্বসাধারনের জানমালের নিরাপত্ত¡ার কথা বিবেচনা করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে স্থানীয় প্রশাসন। সোমবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধনের মধ্যদিয়ে তথ্যপ্রযুক্তির এই যূগে আরেক ধাপ এগিয়ে থাকল উপজেলা সদরবাসী। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজনুবিন রহমান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় কয়েক লক্ষাধিক টাকা ব্যায় করে উপজেলা সদরের সম্মুখভাগ, ফকিরগঞ্জ বাজার, কলেজ মোড় ও পল্লীবিদ্যুৎ মোড়ে মোট ৪৪ টি ক্যামেরা স্থাপন করা হয়। পাশাপশি উক্ত ক্যামেরাগুলো মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও আটোয়ারী থানায় পৃথক দুটি মনিটর বসানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাজশাহী রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব

ফুলবাড়ীতে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফপিএবি’র আয়োজনে কোভিড-১৯ পরিক্ষা ও দ্রুত চিকিৎসা বিষয়ক আরএইচপিদের প্রশিক্ষণ

বীরগঞ্জে মোহাম্মদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহীদুল্লাহ হক এর সংবাদ সম্মেলন

বীরগঞ্জে বি’ষা’ক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী’র আ’ত্মহ’ত্যা

ঘোড়াঘাটে ভাল নেই বাঁশ ও বেত শিল্পের কারিগর

পীরগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের মেয়র প্রার্থী ঘষণা

পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত