Tuesday , 19 March 2024 | [bangla_date]

আমরা করব জয়’র উদ্যোগে শিশুদের নিয়ে শিশু দিবস পালন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংস্থা আমরা করব জয়।
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৫টায় জাতীয় শিশু দিবস উপলক্ষে পৌরএলাকার কাটাবাড়ী গ্রামে শিশুদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ।
এতে বক্তব্য রাখেন সহসভাপতি পলাশ দাস বাপ্পী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য শ্রেয়াস রুমান, আরিয়ান বাবু প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অর্ধশত বিভিন্ন বয়সী শিশুর অংশগ্রহণে কেক কাটা হয়।পরে ওইসব শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন সংস্থার সদস্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণের দাবীতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

হাবিপ্রবিতে “ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে নির্মিত হচ্ছে আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন

রাণীশংকৈল উপজেলায় আমন চাষে উচ্চ ফলনের স্বপ্ন

অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর -সাবেক এমপি- গোপাল

খানসামায় প্রধান শিক্ষক দীনেশ সরকারের বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজ বাণিজ্যিক ভাবে উৎপাদনে আগ্রহী কৃষকরা

পীরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ মিছিল

ঘোড়াঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ