Thursday , 21 March 2024 | [bangla_date]

ইউপি সদস্য জবাই করলেন গর্ভবতী গরু- জরিমানা করলেন ইউএনও

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য রমজান আলী হাসুর বিরুদ্ধে একটি গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। বুধবার ২০ মার্চ ইউপি সদস্য স্থানীয় গাজিরহাট নামক বাজারে এ ঘটনা ঘটায়। গরু জবাই ও মাংস বিক্রির জন্য তাকে সহযোগিতা করেন,ওই এলাকার রমজান আলীর ছেলে গোলাম, বদিরউদ্দিনের ছেলে মুক্তার ও মুনসুরের ছেলে রুহুল আমিন। বাচ্চাওয়ালা গারুর মাংস বিক্রি করেছে ইউপি সদস্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। ২১ মার্চ আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়ে । পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ওই ইউপি সদস্যকে অমিয়ভাবে পশু জবাই করার অপরাধে ইউপি সদস্যসহ ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারীসহ ওই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন প‚র্বক ভিকটিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধা মতবিনিময় সভা ভোগী ব্যক্তিদের

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ১৮ মাস বেতন না পাওয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি !

দিনাজপুর এলজিইডি ভবনে অ’গ্নি’কা’ন্ড, পু’ড়েছে নথিপত্র

ঠাকুরগাঁও –২ আসনে নৌকার মাঝি হতে চান আহসান উল্লাহ ফিলিপ ,

স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে, স্বামী গ্রেফতার

হরিপুরে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন

বিরামপুরে আশরাফুলের দোকানে খেতে আসে ঝাঁকে ঝাঁকে কবুতর

তেঁতুলিয়ায় অতিরিক্ত ট্যাক্স আদায় করায় চেয়ারম্যান ও সচিবকে কৈফৎ তলব

বোচাগঞ্জে পূজামন্ডপ সমুহের নিরাপত্তা আইন শৃঙখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ক প্রস্তুতিমুলক সভা

গায়ে লাগছে না ইউনিফর্ম, ব্যস্ততা ফিরেছে দর্জি দোকানগুলোতে