Tuesday , 12 March 2024 | [bangla_date]

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ

দিনাজপুরে ৭নং উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর পুলিশ লাইন একাদশ। রানার্স আপ হয়েছে দিনাজপুর সরকারি কলেজ একাদশ।
রবিবার দিনাজপুর শহরের ৭নং উপশহর ঈদগাহ মাঠে ৭নং তরুন যুব সমাজের আয়োজনে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল। এর আগে চুড়ান্ত খেলার উদ্বোধন ও খেলোয়ারদের সাথে পরিচিত হন বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হলি চাউল্ড কেয়ার এন্ড প্রি ক্যাডেড স্কুল এর প্রিন্সিপাল মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি প্রমুখ। এ ছাড়া টুর্নামেন্টে সহযোগিতায় ছিলেন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগির আলি খান সানি, তরুন সমাজের হাছনাত, বর্ষন,সামিউল, আবির, হাবিব, আয়াত, কারিমুল, রাসেল, সোহান, আদিপ ও শাকিল। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করেন। চুড়ান্ত খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিকারের আদি কৌশল ধরে রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠী তীর-ধনুক প্রতিযোগিতা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভার্স্কয ভাংচুর রাণীশংকৈল ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম স্বাক্ষাত করেন

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

কাহারোলে আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন

হরিপুরে জমি জবর দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আতাউর সভাপতি- আলিফ সম্পাদক রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন