Monday , 4 March 2024 | [bangla_date]

ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে নতুন অতিথি নিয়ে মায়াবী চিত্রা হরিন দলের ছুটোছুটি

হালকা শীতের মাঝে মিষ্টি রোদের আলোয় নতুন অতিথিদের নিয়ে ছুটোছুটি মায়াবী চিত্রা হরিন দলের। প্রাকৃতিক অপরূপ নয়নাভিরাম দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিনের সংসারে আরও ৭টি নতুন অতিথি এসেছে। যা দর্শানার্থীসহ বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের দৃষ্টি কেড়েছে। ভিড় বেড়েছে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদেরও।
সাগর নয় তবুও নাম তার রামসাগর। মধ্যযুগের বিখ্যাত সামন্ত রাজার অমর কীর্তি দিনাজপুরের রামসাগর যা সারা বাংলার এক সৌন্দর্য মন্ডিত ঐতিহাসিক দীঘি। প্রাকৃতিক অপরূপ নয়নাভিরাম দীঘিটি পর্যটকদের মনকে ছুয়ে যায় ভাল লাগার পরশে। এখানে সবার দৃষ্টি কাড়ে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিনগুলো। নতুন হরিন শাবকের জন্ম নেওয়ার সাথে সাথে সাতটি নতুন অতিথি এসেছে মায়াবী চিত্রা হরিনের সংসারে।
ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় এখন নতুন অতিথি নিয়ে ৯২টি চিত্রা হরিণ পর্যটকদের কাছে আরও আকর্ষন বাড়িয়েছে। মুক্ত পরিবেশে দাপিয়ে বেড়াচ্ছে মায়াবী চিত্রা হরিনের পাল। এছাড়াও মিনি চিড়িয়াখানায় রয়েছে অজগড় সাপ, ৮টি বানর, পাখিসহ আরও কিছু বন্যপ্রাণী। মিনি চিড়িয়াখানার এসব প্রাণী দেখভাল করেন বনবিভাগের বাবুল। তিনি জানান,চিত্রা হরিন ছিল ৮৫টি এবং এ শীতে ৭টি হরিন শাবক জন্ম নিয়েছে।
চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিনের সংসারে চলতি শীত মওসুমে এসেছে ৭টি নতুন অতিথি। এখন মিনি চিড়িয়াখানায় নতুন অতিথিসহ মোট ৯২টি মায়াবী চিত্রা হরিন। দিন দিন সংখ্যা বাড়ছেই এসব হরিনের। আরও কিছু মা হরিন গর্ভধারন করেছে, যা মার্চের মধ্যে প্রসব করবে বলে জানান দিনাজপুর বন বিভাগের বিট কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত¡াবধায়ক মো. আব্দুল মান্নান।
দিনাজপুর বন বিভাগের বিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, চিত্রা হরিনগুলোর খাদ্যের জন্য খাদ্য বাজেট আসে। বাজেটের জন্য টেন্ডার হয়। ঠিকাদার নিয়োগের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হয়। তবে বছরে চিড়িয়াখানায় পশুপাখির সংখ্যা বাড়লে একটু সমস্যা হয়, যা স্থানীয়ভাবে ব্যবস্থা করা হয়। চিত্রা হরিনগুলোকে ছোলা, নেপিয়ার ঘাস, গমের ভূসি, ভূট্টা ভাঙ্গা, চক্কর, লতাপাতা ইত্যাদি খাবার দেয়া হয়।
বনবিভাগের কয়েকজন জানায়, চিত্রা হরিণের প্রিয় খাবার শাপলা পাতা। রামসাগর দিঘিতে শাপলা চাষ করতে পারলে হরিণের খাদ্য চাহিদা কিছুটা মেটানো সম্ভব হতো। কিন্তু গত কয়েকবছর ধরে রামসাগর দিঘিতে মাছ শিকার, ইঞ্জিন নৌকা চালানোর কারণে শাপলা চাষ বন্ধ হয়ে যায়। আবার রামসাগরের জলরাশির দেখভাল করে জেলা প্রশাসন।
উল্লেখ্য, রামসাগর জাতীয় উদ্যানের চিড়িয়াখানায় সরকারিভাবে প্রথম ৬টি চিত্রা হরিণ আনা হয়। হরিণগুলো দ্রæত বংশবিস্তারে বাড়তে বাড়তে এদের সংখ্যা এখন বাচ্চাসহ ৯২টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, দিনভর ঝলমলে রোদে স্বস্তি

ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে পঞ্চগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সভায় কবি ও নাট্য কর্মীকে সংবর্ধনা প্রদান ও পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

বিদ্যুতের দাম বাড়বে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা !

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পীরগঞ্জে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা