Monday , 25 March 2024 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মপরিকল্পনা তৈরী কর্মশালায় ওসি কোতয়ালী শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন বলেছেন, শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে। পারিবারিকভাবে-সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক হতে হবে। আমাদের সন্তানদের প্রতি ন¤্রতা দেখাতে হবে। ভালো শিখে শিশুরা একদিন ভালো মানুষ হবে। বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম নিরসনকল্পে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।
বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ধর্মীয় নেতাদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা তৈরী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথাগুলো বলেন। শিশু সুরক্ষা বিষয়ক জেলা কমিটির সভাপতি কাজী মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাসের সঞ্চালনায় এবং প্রোগ্রাম অফিসার সারামিতার সার্বিক তত্ত¡াবধায়নে আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন, শশরা ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন এবং দিনাজপুর পৌরসভা হতে আগত কমিটির সদস্য মোঃ মনোয়ার হোসেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ মামুনুর রহমান, শ্রী মদন মহন্ত। শিশু সুরক্ষার কর্মপরিকল্পনা তৈরীতে সুপারিশমালা প্রদান করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অতি দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা  পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পীরগঞ্জে ৫০ দিনেও খোঁজ মেলেনি বুদ্ধি প্রতিবন্ধী সুফিয়ার

বিনামূল্যে করোনার ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ক্যাম্প

বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশু সুরক্ষা পরিবেক্ষন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-৩জন,আহত-৮জন

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

পীরগঞ্জে আত্মহত্যার প্রবণতা বে ড়েছে ৫ দিনে ৫ জনের আত্মহত্যা

কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে এই অবস্থা আরও ভয়াবহ চেহারা ধারণ করবে