Saturday , 30 March 2024 | [bangla_date]

কাহারোলে রক্ষনাবেক্ষণের অভাবে অকেজো স্ট্রিট সোলার লাইট

কাহারোল প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের সোলার স্ট্রিট লাইট গুলো হয়ে পড়ায় বছরের পর বছর রাতের অন্ধকারে চলাচল করতে হচ্ছে গ্রামীণ জনপদের হাজার হাজার মানুষের। এছাড়া গ্রামীণ সড়কের অকেজো হয়ে স্ট্রিট লাইট গুলো পুনরায় মেরামত করার কোন বিকল্প ব্যবস্থা নাই বলে জানান সংশ্লিষ্টরা। উপজেলার বিভিন্ন রাস্তায় এ লাইট গুলি অকেজো হয়ে রয়েছে। কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ৩ বছর রক্ষনাবেক্ষনের শর্তে ঠিকাদারের কাছ থেকে জামানত নিয়ে স্থাপন করা হয়েছিল লাইট গুলো। এরপর থেকে লাইট গুলো নষ্টের পর কোন মেরামত না করায় দিন, দিন চুরি হতে থাকে লাইট গুলোর বিভিন্ন উপকরণ। ফলে জনগুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়ক গুলো রাতে অন্ধকার হয়ে থাকে। রক্ষনাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে স্ট্রিট সোলার লাইট গুলো। কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, প্রকল্প ভিত্তিক হওয়ার কারণে লাইট গুলো মেরামত করার কোন অর্থ বরাদ্দ না আসায় নষ্ট লাইট গুলো মেরামত করা সম্ভব হয়ে উঠেনি। যদি অর্থ বরাদ্দ দিয়ে নতুন করে লাইট গুলো মেরামত করা যেতো তাহলে সড়ক গুলি আবার আলোকিত করা সম্ভব হতো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে সড়ক নির্মাণে নিম্নমানের ইট, গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ

মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র

পীরগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন

বীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

দোগাছি মেজর সাখাওয়াত কৃষিফার্মে ১৪৪ ধারা বহালে এবার ডিসি’র আদেশ

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬দফা দাবী রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন হুঁশিয়ারি

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত বর্ষপূর্তি উদযাপন

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মুল লক্ষ্য —–দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

পীরগঞ্জে মৎস্য উন্নয়ন সমিতির সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত