Thursday , 28 March 2024 | [bangla_date]

কুরিয়ারে আনা নকল পণ্য সরবরাহ অপরাধে ২ ব্যবসায়ীর কারাদন্ড

বিরামপুর প্রতিনিধি \
দিনাজপুরের বিরামপুরে কুরিয়ারের মাধ্যমে নকল জুস, চকলেট সরবরাহের অপরাধে দুইব্যবসায়ীকে একমাস করে কারাদÐাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নকল সব পন্য ধ্বংশ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরামপুরে পৌরশহরের সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন এ দÐাদেশ দেন। এসময় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কারাদÐপ্রাপ্ত লিটন (২৬) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারি টোলা গ্রামের মশিয়ার রহমানের ছেলে এবং একই এলাকার সুরেন্দ্রনাথ রায়ের ছেলে গৌতম মÐল (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, কিছুদিন ধরেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাজারে নকল জুস, চকলেট পাঠিয়ে মফস্বলের দোকানগুলোতে বিক্রি হচ্ছে বলে জানা যায়। এমন অভিযোগে আহমেদ কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এসময় সেখানে লিটন ও গৌতম নামের দুই ব্যবসায়ী ওই পণ্যগুলো নিজেদের বলে দাবি করেন। পরে পণ্যগুলো নকল প্রমানিত হওয়ায় ওই দুইযুবককে এক মাস করে বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।
এ বিষয়ে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে কুরিয়ারের মাধ্যমে নকল জুস, চকলেট আসছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে কিছু নকল পণ্য পাওয়ায় দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদÐ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণ

ঠাকুরগায়ে দেশে প্রথমবারের মত সিলিকন উৎপাদন হচ্ছে

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

ফুলবাড়ীতে রেলস্টেশনে কালোবাজারি চক্র বেপরোয়া, টিকিট পাচ্ছে না যাত্রীসাধারণ

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে  অবহিত করণ কর্মশালা

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাবান্ধায় মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশনের শুভ উদ্বোধন