Friday , 1 March 2024 | [bangla_date]

কেক কেটে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিনাজপুরে কেক কেটে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা মহিলা আওয়ামী লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুইলি রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি বেবী মান্নান, সাংগঠনিক সম্পাদক সুরভী রহমান, মির্জা শিরীন, ধর্ম বিষয়ক সম্পাদক সুফিয়া হামিদসহ মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেত্রীবৃন্দ।
এসময় নেত্রীবৃন্দরা বলেন, আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।
বক্তব্য শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেত্রীবৃন্দ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লাকি, জুন্না চৌধুরী, পুতুল ইসলাম, মাহমুদা বেগমসহ পৌর এবং সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

বীরগঞ্জে এসএসিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আহব্বায◌়ক কমিটি গঠন

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

পবিত্র রমজানে মহতি উদ্যোগ ১টাকা লাভের দোকান ক্রেতাদের মাঝে স্বস্তি

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির  স্বাভাবিক পরিবেশ

ধীরে ধীরে ফিরছে হাবিপ্রবির স্বাভাবিক পরিবেশ

রাণীশংকৈলে সড়ক র্দূঘটনায় হাফেজ আরিফের মৃত্যু

সাংবাদিক আনোয়ারের দাদী আর নেই

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশু জোনায়েদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

বীরগঞ্জে প্রকৃত জমি মালিক হয়েও মামলা- হামলায় দিশাহারা মোহাম্মদ আলীর পরিবার