Sunday , 17 March 2024 | [bangla_date]

খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে কৌশিক রায় নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
নিহত কৌশিক রায় (২০) খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের রাম কৃষ্ণ রায়ের ছেলে। তিনি আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।
ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে কৌশিক রায়ের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, তার নিজের বাড়ির ওয়াশ রুম থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত নির্মাণাধীন টিনের দরজায় হাত লাগলে কৌশিক বিদ্যুতায়িত হন। টের পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির নিজস্ব প্রতিবেদক

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ে গুজব ছড়ানোর পর ফের উত্তেজনা \ মাইক্রোবাসে আগুন ৩ মামলায় আসামী ৭ হাজার \ গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩ \ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

হরিপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যা”েছন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

সেতাবগঞ্জ পৌরসভা এখন উন্নয়নের রোল মডেল-মেয়র মোঃ আসলাম

ঠাকুরগাঁওয়ে মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

দিনাজপুরে উদ্যোক্তা মেলায় উপচেপড়া ভীড় এ কেমন পিঠা, যার নাম ও স্বাদের লোভে আটকা পড়ছেন মেলায় আসা দর্শনার্থীরা

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু