Tuesday , 5 March 2024 | [bangla_date]

ঘুষের টাকাসহ গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের প্রকৌশলী গ্রেফতার

ঘুষের দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দিনাজপুরের তার নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দুদক টিম।
এসময় মোরশেদ আলমের কাছ থেকে দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয় এবং মামলা দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক দিনাজপুর জানায়, দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে রিভাইজড প্ল্যান অনুমোদন, খÐ জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে ২৮ ফেব্রæয়ারী দুদক দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় দুদকের সহকারী পরিচালক মো.নূর আলমের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম উপসহকারী প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোরশেদ আলম দুদকে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া দেড় লাখ টাকাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে। পরে উক্ত ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দপূর্বক সংগ্রহ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী প্রকৌশলীর হেফাজতে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে দুদক দিনাজপুর হতে রেকর্ডপত্র যাচাই-বাছাই পূর্বক মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করলে কমিশন ৪ মার্চ সোমবার মামলার অনুমোদনপত্র প্রেরন করেন। তার প্রেক্ষিতে সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা ইসমাইল হোসেন অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেন।
দুদক দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক মো.নূর আলম, মো. ইসমাইল হোসেন, মো. বুলবুল আহমেদ, উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার ও সাগর কুমার সাহা এ অভিযানে অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌর নির্বাচনে শেষ মহুর্তে প্রার্থীদের জম- জমাট প্রচার প্রচারণা

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার  মামলা দায়ের, আটক দুই ধর্ষক

বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার মামলা দায়ের, আটক দুই ধর্ষক

ঠাকুরগাঁওয়ে ফুচকা বিক্রেতা এখন চিত্র শিল্পী — আজিজ

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

ব্যস্ত সময় পার করছে কৃষকরা বীরগঞ্জে বোরো ধান কাটার ধুম