Sunday , 3 March 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে ব্যক্তি উদ্যোগে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এ উপজেলায় হাজারও সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো ময়লা-আবর্জনার সমস্যা। আর এ কারণেই শবনম হক নামের এক নারীর ব্যক্তি উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এ ঝুঁড়ি বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শবনম হক বলেন, আমি দীর্ঘদিন থেকে আমাদের এলাকার বাড়িঘর, বাজার, রাস্তাঘাট ও দোকানপাটের আশেপাশের এলাকার সুন্দর একটি পরিবেশ তৈরি করতে সচেতনতা মূলক কথাবার্তা ও পরামর্শ দিয়ে আসছি। এ থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যে, অধিকাংশ দোকানপাটের আশেপাশে ময়লা ফেলার জন্য কোনো ধরনের ঝুঁড়ি নেই। যদি প্রত্যেক দোকানে একটি করে ঝুঁড়ি থাকতো তাহলে অনেকেই অপ্রয়োজনীয় জিনিসপত্র ও ময়লা আবর্জনা এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট একটি পাত্রে ফেলতে উৎসাহিত হবে। এতে আমাদের এলাকার উন্নত একটি পরিবেশ তৈরি হবে। আমরা সচেতন হতে পারবো। মূলত এ ধারণা থেকেই আজকের এ উদ্যোগ গ্রহণ করা। এ উদ্যোগের অংশ হিসেবে আজকে উপজেলার রানীগঞ্জ বাজার ও ওসমানপুর বাজারে বিভিন্ন দোকানে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আমার ব্যক্তি উদ্যোগে উপজেলার প্রত্যেক দোকানে একটি করে মোট ২ হাজার ঝুঁড়ি বিতরণ করা হবে।
উল্লেখ্য, শবনম হক উপজেলার কানাগাড়ি গ্রামের আসলামুল হকের স্ত্রী ও একই এলাকার বর্তমান বাসিন্দা। বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাব অব দিনাজপুরে সেবা মাস উদ্যাপনে বর্ণাঢ্য র‌্যালি

খানসামায় বিএনপি’র ২৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জুনে সড়কে প্রাণ গেল ১০৪৭ জনের

শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ে পাথরাজ সেচ প্রকল্পের সংস্কার কাজ শুরু সেচ সুবিধার আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি