Thursday , 21 March 2024 | [bangla_date]

চাল-ডাল-তেল-চিনিসহ দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আওতায় সারাদেশের মতো দিনাজপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চাল-ডাল-তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমানোর দাবীতে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার ট্রাফিক মোড়স্থ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, শফিকুল ইসলাম শিকদার, যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল, নারী মুক্তি সংসদের জেলা কমিটির আহবায়ক মোছাঃ মারুফা বেগম, বিশিষ্ট শ্রমিক নেতা বিমল আগারওয়ালা, মোঃ হাফিজ উদ্দীন, দিনাজপুর সদর উপজেলা সদর সেলুন দোকান শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন এবং ছাত্রমৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম। বক্তারা বলেন, চাল-ডাল-তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনসপত্রের দাম কমাতে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভাংতে হবে। কালো বাজারী, মুনাফাখোর, মজুদদারদের কঠোর হস্তে দমন করে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে এবং সারা দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিশ্ব পানি দিবস পালিত

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ৯ দিনেও উদ্ধার হয়নি

বোদায় ইউএনও-র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

বীরগঞ্জে ঘরে ঘরে নবান্ন উৎসবের আমেজ

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় পর্যায়ে তিনটি পুরষ্কার লাভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানে তোলপার

খানসামায় মাচায় গ্রীষ্মকালীন তরমুজ ক্ষেত কেটে দিলো দুর্বৃত্তরা, ক্ষতির মুখে চাষি

স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা

বীরগঞ্জ থানায় চাইল্ড হেল্প ডেস্ক সজ্জিতকরণে উপকরণ বিতরণ