Sunday , 10 March 2024 | [bangla_date]

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বীরগঞ্জে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়ই “এ প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালী, আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কারিগরি সহায়তায় এ মহড়ার আয়োজন করা হয়। এর আগে, একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে মূল ফটকের দিকে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সানাউল্লাহ ,বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেরাজ আলী,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সোহেল আহমেদ প্রমূখ। অগ্নি নির্বাপক প্রদর্শন মহড়ায় ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের ইউনিক আইডিই তাদের জাতীয় পরিচয় নম্বর পত্র হবে —রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা

বোচাগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারী ও সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ

পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প

রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির-এমপি গোপাল

জেলা প্রশাসক বিরল কর্মকর্তাদের সাথে মাদকের কুফল বিষয়ে মতবিনিময় সভা

ডায়াবেটিস সকল রোগের মা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আফগান সরকারকে তালেবানের সঙ্গে সমঝোতা করার আহ্বান ইইউর

ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে বীরগঞ্জে মটরসাইকেল আরোহীর মৃত্যু

জনগণ নৌকায় ভোট দেয় বলেই উন্নয়নশীল মর্যাদা পেয়েছে বাংলাদেশ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত