Thursday , 7 March 2024 | [bangla_date]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশ গড়ি ক্যাম্পের উদ্ভোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দেবীগঞ্জ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চগড়ে শুরু হয়েছে দেশগড়ি ক্যাম্প। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পচীফ ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে আমরা অর্জণ করেছি মহান স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক তৈরীতে এ ধরনের ক্যাম্পিং ভুমিকা রাখবে”। উদ্বোধনের পর ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের ওপর বিশেষ কুইজ আয়োজন করা হয়। ৭-১০ মার্চ চলমান এ বিশেষ ক্যাম্পে আগত ছাত্রছাত্রীরা বনায়ন, কৃষিকর্ম,পুকুর খনন, মাচ চাষ, হাইকিং, কর্মজীবন অনুসন্ধান ইত্যাদি কর্মসূচিতে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা থেকে ৬১টি কলেজ ছাত্রছাত্রী ও শিক্ষকসহ ক্যাম্পে প্রায় ৭০০ জন অংশগ্রহণ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

আগামী ৪ মাসের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও জুয়া রোধ করব- পুলিশ সুপার

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যেগে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া “আমার জীবন- আমার স্বপ্ন” শীর্ষক বইয়ের আলোচনা

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

রাণীশংকৈলে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

কারখানা চালু ও মুজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে জেমজুট কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

বিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনায় মৎস্য সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জাল জব্দ এবং ধ্বংস

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু