Sunday , 3 March 2024 | [bangla_date]

জুয়া খেলার অপরাধে খানসামায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জুয়া খেলার অপরাধে খানসামায়  ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : তাস দিয়ে জুয়া খেলার অপরাধে দিনাজপুরের খানসামায় আটক ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ভ্রাম্যমান আদালতে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন।
আটক ৪ জুয়ারু হলেন উপজেলার দুবলিয়া বাড়াই পাড়ার প্রদীপ কর (৫৫) ও একই এলাকার হীরেন রায় (৪৫), আংগারপাড়া গ্রামের রাশেদ শাহা (৫০) এবং পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বড়দহ এলাকার নজরুল ইসলাম (২৫)।
শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াই পাড়া এলাকায় বাঁশ ঝাড় থেকে এসআই তসির উদ্দিনসহ থানা পুলিশ সদস্যরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জুয়ারুকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন বলেন, মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে আমরা সর্বদা সজাগ আছি। এটি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সকল পেশার মানুষের সহযোগিতা চাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৭ ফেব্রুয়ারী বাংলা ইশারা ভাষা দিবসে জেলা প্রশাসক যারা বাক প্রতিবন্ধী তাদের মনের ভাব প্রকাশে ইশারা ভাষা জানা দরকার

বোচাগঞ্জে বৃষ্টির জন্য মোনাজাত

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউ’পি চেয়ারম্যান

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পেঁয়াজের সংকট কমাতে চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ

পীরগঞ্জে রাসায়নিক সার ও কীট নাশকের বিকল্প অনুজীব সার প্রকল্প উদ্বোধন

রাণীশংকৈলে দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন