Monday , 18 March 2024 | [bangla_date]

ট্রাক্টরচাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্রের

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ট্রাক্টরচাপায় মো. আব্দুস সামাদ (১২) নামের এক চতুর্থ শ্রেণীর ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার হলদিবাড়ি এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বালু ভর্তি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রের মৃত্যু হয়।
ওসি আব্দুল লতিফ শেখ বলেন, বালু ভর্তি ট্রাকটরটি কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটরটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

শোক বিজ্ঞপ্তি সৌদিতে ১৩ বাংলাদেশীর মৃত্যুতে সেভ দ্য রোডের শোক

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও

কমরেড আনোয়ারুলের প্রয়াণে শোক সভা

বীরগঞ্জের ডাক্তার খানার মাঠ বেদখল

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে নবনির্মিত মিলনায়তন উদ্বোধন

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা

দিনাজপুরে জনসচেতনতামূলক পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প