Monday , 4 March 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। ৩ মার্চ রোববার দুপুরে তিনি ভারতের বম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সুত্রে জানা যায়, তিনি দির্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারন সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বর্ষিয়ান এ রাজনীতিবিদের মরদেহ দেশে ফেরত আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। মরদেহ দেশে আসার পর জানাজার তারিখ ও সময় নির্ধারন করা হবে জানান তার ছেলে মো: রিপন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ বন্ধ, রড নিয়ে যাওয়ার সময় জনতা কতৃক আটক

এবার কুশপুত্তলিকা পুড়িয়ে আন্দোলনে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- অ্যাডভোকেট টুলু

হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার