Thursday , 21 March 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক মো: দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো: ময়দুল ইসলাম জনি, নির্বাহী প্রকৌশলী মো: গোলাম জাকারিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন-ফেরসাডাঙ্গী ব্রীজের তলদেশের নির্মানাধীন “শ্বেতপদ্ম রিসোর্ট” এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: প্রতিবাদে মানববন্ধন

বীরগঞ্জে অবিরাম বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি

বিনা কুমারীর রায় পারুলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

করোনা মুক্ত হলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আরডিআরএস-এর কর্মশালা অনগ্রসর ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত